1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

এশিয়ান টিভির সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির সাথে প্রতারণা ও মানহানির অভিযোগ

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮.০৪ পিএম
  • ১৭৩ Time View

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলি এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল বাতেন-এর বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার ও ব্যক্তিগত মানহানির গুরুতর অভিযোগ তুলেছেন।

পলি জানান, তিনি বিএনপি নেতা আমানউল্লাহ আমান-এর বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস, তথ্যপ্রমাণ এবং ভিডিও সাক্ষাৎকার সাংবাদিক বাতেনের কাছে তুলে দেন। তার মা ও তিনি সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দিলেও, সাংবাদিক বাতেন সেগুলো প্রচার না করে নিজের ইচ্ছামতো মনগড়া, অসত্য ও প্রমাণহীন বক্তব্য প্রচার করেছেন।

অভিযোগে পলি আরও বলেন, সাংবাদিক আব্দুল বাতেন স্থানীয় কিছু সুযোগসন্ধানী ছাত্রদল–আওয়ামী লীগপন্থী মহলের প্রভাবে তার নামে অপপ্রচার ছড়িয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব—এই তিনজনের স্বার্থ রক্ষার্থে তার সাক্ষাৎকার বিকৃত করা হয়েছে।

রাহা মাহমুদা পলি অভিযোগ করে বলেন—“আমি যে তথ্য, সাক্ষাৎকার ও ডকুমেন্টস দিয়েছি, তার কিছুই প্রচার করা হয়নি। বরং প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। একজন সাংবাদিক হয়ে এভাবে সত্য গোপন করে বিভ্রান্তিকর সংবাদ করা সম্পূর্ণ অনৈতিক।”

তিনি আরও জানান, তার সম্মানহানি ও মানহানিকর প্রচারণার কারণে তিনি ইতিমধ্যে সাংবাদিক আব্দুল বাতেনের বিরুদ্ধে মানহানীর মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com