1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

ব্যাংক-কোম্পানীর কর্মকর্তা/কর্মচারীগণের জন্য উৎসাহ বোনাস প্রদান প্রসঙ্গে

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ২১৮ Time View

ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং আর্থিক সক্ষমতা পর্যালোচনায় Accrued বা Unrealized আয়ের ভিত্তিতে প্রণোদনা বা বোনাস প্রদান করা, ব্যাংকের আর্থিক সুশাসন এবং সুদক্ষ ব্যাংকিং ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

২। এক্ষণে, তফসিলি ব্যাংকসমূহকে তাদের কর্মকর্তা/কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস (Incentive Bonus) প্রদানের পূর্বে নিম্নোক্ত সকল বিষয়াদি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলোঃ

(ক) কোন আর্থিক বৎসরে শুধুমাত্র প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা অর্জিত হলে উৎসাহ বোনাস দেয়া যাবে;
(খ) পুঞ্জিভূত মুনাফা (Retained Earnings) হতে কোনরূপ উৎসাহ বোনাস প্রদান করা যাবে না;
(গ) রেগুলেটরী মূলধন সংরক্ষণে কোন ঘাটতি বা কোনরূপ সঞ্চিতি ঘাটতি (Provision Shortfall) থাকতে পারবে না; এবং এক্ষেত্রে কোনরূপ বিলম্বকরণ সুবিধা প্রদত্ত হলে তা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেয়া যাবে না:
(ঘ) বিভিন্ন ব্যাংকিং সূচকের উন্নতি ও শ্রেণীকৃত/অবলোপনকৃত ঋণ আদায়ে পর্যাপ্ত অগ্রগতি এই বোনাস প্রদানের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

৩। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে “রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস (Incentive Bonus) প্রদান নির্দেশিকা, ২০২৫” অনুসরণীয় হবে।

৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com