1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬.২৮ পিএম
  • ১৮৯ Time View

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে একটি রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হবে এবং কোটি কোটি গ্রাহকের জন্য দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং ডি-লোকাল এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) জনাব শায়ন ত্রিপুরা পরষ্পরের সাথে চুক্তিপত্র বিনিময় করেন। ডি-লোকাল-এর পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিকাল লিড) এবং ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)।

এসময় আরো মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জনাব সৈয়দ জুবায়ের আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান জনাব মিল্টন রায় সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এসময় ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য মাল্টাভিত্তিক নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। তিনি এই চুক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com