1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

দাম বেড়েছে পেঁয়াজের, প্রতি কেজি পেঁয়াজ ১৬০ টাকা

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১.২৪ পিএম
  • ২৯৮ Time View

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও উত্তরার হজ ক্যাম্পে এক কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা।

দোকানিরা জানান, নতুন আগাম পেঁয়াজ এখনো বাজারে আসেনি এবং পেঁয়াজ আমদানির অনুমতি মেলেনি। ফলে বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। আজ দুপুরে কারওয়ান বাজারে পাবনার ভালো মানের পুরোনো পেঁয়াজ প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। খুচরা কিনলে প্রতি কেজির দাম ১৬০ টাকা, তবে ১৪০ টাকায়ও পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারে দু-একটি দোকানে আগাম পেঁয়াজ এসেছে, প্রতি কেজির দাম ১২০-১৩০ টাকা।

পাবনার বোয়ালমারী বাজারে পাইকারি পেঁয়াজের দাম বৃহস্পতিবার ও শুক্রবার হঠাৎ বেড়ে প্রতি মণ ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় (প্রতি কেজি ১১২-১১৫ টাকা) পৌঁছেছে। সরবরাহ বাড়ায় শনিবার দাম আবার কমে সাড়ে ৩ হাজার টাকায় নেমেছে।

ট্যারিফ কমিশন পর্যালোচনা করে জানায়, নভেম্বর-ডিসেম্বর মাসে প্রতিবছর পেঁয়াজের দাম বাড়ে। এর প্রধান কারণ হলো: উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পেঁয়াজ সংরক্ষণের অভাব, মৌসুমের শেষ পর্যায় এবং বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি।

কারওয়ান বাজারের বিক্রেতা নীরব মিয়া জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। তখন দাম ৭০-৮০ টাকার মধ্যেই নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com