1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪.৫৮ পিএম
  • ১৭৪ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

জানা যায়, এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলাটি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি হয়।

আদালতে ডা. আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এবিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচটি মামলায় তাকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেসব মামলার এজাহারে ডা. আইভীর নাম নেই। মূলত তাঁর জামিন বিলম্বিত করার উদ্দেশ্যেই নতুন করে এসব মামলা সাজানো হয়েছে। আমরা আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

উল্লেখ্য, এর আগে গত ৯ই মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা আগের পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন মিললেও পরবর্তীতে সেই জামিন আদেশ স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com