রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব ডায়াবেটিকস সচেতনতা দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এক বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশোর কুমার ধর বলেন, আজকে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে জনগণকে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই ধরণের আয়োজন। জনসাধারণের ডায়াবেটিস স্বাস্থ্য সচেতনার জন্য সরকারী হাসপাতাল থেকে বিনামূল্যে  পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে নিয়মিত ঔষধ ও নিয়মিত স্বাস্থ্য সচেতন হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশোর কুমার ধর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. আব্দুল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ব্যবস্থাপক সোলায়মান মিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল ওয়াহাব, তাসলিমা বেগম, রুবেল দাস, মুন্নী আক্তারসহ ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS