1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯.২০ পিএম
  • ৭৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান।

দুর্ঘটনায় আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা দরুয়া এলাকার তরিকুল মিয়ার ছেলে হেলপার রনি (২৩) ও একই এলাকার আলফাজ মিয়ার ছেলে চালক সাদ্দাম হোসেন (২৭)।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা-মেট্রো ট ১৩-০৯৭৩) ট্রাককে পিছন দিক থেকে একটি (ঢাকা-মেট্রো ন ১৯ -৯৪৮৬) পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানে থাকা চালক সাদ্দাম ও হেলপার রনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ দুইটি গাড়িই হাইওয়ে থানায় আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com