রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

ভৈরবকে জেলা করার দাবিতে ২ঘন্টা মহাসড়ক অবরোধ

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবকে জেলা করার দাবিতে

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা। আজ সকাল ১০টায় শহরের দূর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে ২ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

পরে আগামীকাল সোমবার রেল পথ অবরোধের কর্মসুচি ঘোষণা করে দুপুর ১২ টার দিকে আন্দোলন প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS