মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুইদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স

রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫ Time View

হুন্ডি ও অবৈধ চ্যানেল কমে আসা, বৈধ পথে ডলারের একক মূল্য এবং ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থার কারণে প্রবাসীরা এখন নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে- যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুসারে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার।

এর আগে, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।

আরিফ হোসেন খান বলেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলেই রিজার্ভ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়নেরও বেশি ডলার কিনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS