1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাজধানীতে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৪.০১ পিএম
  • ১১৭ Time View
Kavard-Van

রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত ও তার ছেলে আহত হয়েছেন। নিহত আম্বিয়া বেগমের (৪৮) বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার গোয়ালভাওর গ্রামে। এ ঘটনায় তার আহত ছেলে মহিউদ্দিন (১৬) ঢামেকে চিকিৎসাধীন।

রোববার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা বর্তমানে তুরাগ কামারপাড়া রোসাদিয়া এলাকায় ভাড়া থাকেন।

নিহত আম্বিয়ার আরেক ছেলে শামছুদ্দিন জানান, ‘আমিসহ মা আম্বিয়া বেগম, বাবা মোজাম্মেল হক ও ছোট ভাই মহিউদ্দিন মোট ৪ জন গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। রাস্তা দিয়ে হেটে তুরাগ বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক আমাদের ধাক্কা দেয়। এতে মা ও মহিউদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। তাদের দ্রুত ইষ্ট ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বাবাসহ নিজে অক্ষত আছেন বলে জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মহিউদ্দিন জরুরি বিভাগে বিভাগে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com