1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষের ফলে ১৯ জন পাকিস্তানি সেনা নিহত

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩২ এএম
  • ৬২ Time View

আফগান সীমান্তে পাকিস্তান তালেবানদের সঙ্গে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময় এ সংঘর্ষ হয়। পৃথক তিনটি অভিযানের সময় অনন্ত ১৯ পাক সেনা এবং ৩৫ জন তালেবান সদস্য নিহত হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত তালেবান সদস্য নিহত হন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে, চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হন। লোয়ার দির এলাকায় আরেকটি সংঘর্ষে, সেনারা একটি জঙ্গি আস্তানা আবিষ্কার করার পর বন্দুকযুদ্ধে সাত সেনা এবং নিহত হন ১০ জন বিদ্রোহী যোদ্ধা।’ এদিকে তেহরিক-ই-তালেবান (টিটিপি) পাকিস্তান তালেবান, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থিত এই গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানদের থেকে পৃথক কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান তালেবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। এজন্য পাক সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার দায়িত্ব পালন করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার মাটি ব্যবহার না করতে দিতে আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী নিহত যোদ্ধাদের ‘খোয়ারিজ’ হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান। এছাড়া ইসলামাবাদের অভিযোগ তারা (তালেবান) ভারত মদদপুষ্ট, যদিও তারা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতকে পাকিস্তান তালেবান এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার অভিযোগ করে আসছে, এই অভিযোগ নয়াদিল্লি অস্বীকার করে। সাম্প্রতিক এই সংঘর্ষ ও হতাহতের ব্যাপারে কাবুলের তালেবান বা নয়াদিল্লির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com