1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

পুঁজিবাজারে ঝুঁকি নিয়ন্ত্রণে ‘মার্জিন বিধিমালা ২০২৫’র খসড়া অনুমোদন

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫.৪৪ পিএম
  • ৭৮ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৬৮তম কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’–এর খসড়া অনুমোদন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই খসড়া অনুমোদন দেওয়া হয়।

রবিবার (২৪ আগস্ট) বিএসইস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ এবং প্রান্তিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে এ খসড়া বিধিমালা প্রণয়ন করা হয়েছে। মার্জিন অর্থায়নে পুঁজিবাজারে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকিসহ অন্যান্য ঝুঁকি হ্রাসে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যথাযথ অর্থায়ন ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিধিমালার খসড়া ইতোমধ্যে বিএসইসি’র ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করে জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। অংশীজন, বিনিয়োগকারী ও সাধারণ জনগণের পরামর্শ, মতামত ও আপত্তি আহ্বান করেছে কমিশন।

সংশ্লিষ্টদের মতামত গ্রহণ শেষে সার্বিক পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে বিধিমালাটি চূড়ান্ত করা হবে। এরপর এটি সরকারি গেজেটে প্রকাশ করে কার্যকর করবে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com