1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

এনবিআরে বড় রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০.২৮ পিএম
  • ৭৭ Time View

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে। এবার অতিরিক্ত সহকারী কর কমিশনার পদমর্যাদার ৫৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। কর বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২০ আগস্ট) এনবিআরের কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব মোসাদ্দেক হুসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। অনেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলির পাশাপাশি পদোন্নতিও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এনবিআরের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটি একটি উল্লেখযোগ্য প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে সোমবার এনবিআরের ৯ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com