1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫.৫৩ পিএম
  • ১১৯ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচ্যুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও, মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ—যেমন: ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপক—এর দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব দেয়া হয়েছে।

এখন এই খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে বিএসইসি’র ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com