1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

ডিএসইতে তালিকাভুক্ত হতে পারছে না সিএসই

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪.৪২ পিএম
  • ৮৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আপাতত তালিকাভুক্ত হতে পারছে না চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ সংক্রান্ত সিএসইর একটি আবেদন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নাকচ করে দিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯৬৭তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ তাদের ব্লক থাকা ৩৫% শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ তালিকাভুক্ত করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। কয়েকটি কারণে তা না মঞ্জুর করেছে কমিশন।

কারণগুলো হচ্ছে-
ক) সরকারি মালিকানাধীন কোম্পানি ব্যতীত অন্য কোন কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তিতে নিষেধাজ্ঞা থাকা;
খ) ২০% প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫% পাবলিক প্লেসমেন্ট এর মাধ্যমে অফলোড বা তালিকাভুক্ত এর বিষয়টি ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ এর সাথে সাংঘর্ষিক হওয়া;
গ) আবেদনকারীর মূল ব্যবসা (core business) হতে পরিচালন মুনাফা (operating profit) না থাকা;
ঘ) আবেদনের সহিত ইনফরমেশন ডকুমেন্ট বা প্রসপেক্টাস সংযুক্ত না করা; এবং
ঙ) পরিচালনা পর্ষদ সভা এবং শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত না করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com