1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

এ সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮.৩৬ পিএম
  • ৭৪ Time View

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম গাফলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ সরকারের শাসনামলেই এ হত্যাকাণ্ডের বিচার হবে।’

সোমবার (১৪ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিমিনাল কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই চার্জশিট দিতে পারবে। চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এসমস্ত অপরাধীর বিচার করবো।’

তিনি আরও বলেন, ‘জুলাই মাসের আন্দোলনে গত সাড়ে ১৫ বছরের বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার উৎখাত হয়েছে। বাংলাদেশকে বিতাড়িত করেছে। এ নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছে। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়ভাবে নানাভাবে আইন-শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ে আপনারা যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিহত করতে পারবেন। স্থানীয়ভাবে চাঁদাবাজ আছে লুটেরা আছে তাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহযোগিতা করবে।’

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com