1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

চানখারপুল হত্যাকাণ্ড: চার আসামি ট্রাইব্যুনালে, আজ অভিযোগ গঠন

  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১.৫৬ এএম
  • ৮৬ Time View

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন—ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

এই মামলার প্রধান আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজন এখনো পলাতক। আজ এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ জুন ট্রাইব্যুনাল পলাতক চার আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। তারা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ২৫ মে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনাল আমলে নেয়। ওইদিন অভিযোগটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। পরে আদালত অভিযোগটি গ্রহণ করে আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com