1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

মাথাপিছু আয় ২ হাজার ৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৪.০৮ পিএম
  • ১৩৯ Time View

২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হার দাঁড়িয়েছে ৭.২৫ শতাংশ। সেই সাথে চলতি অর্থবছরের মাথাপিছু আয় দাঁড়াবে ২,৮২৪ মার্কিন ডলার বা ২৪১,৪৭০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাবে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রাপ্যতার সাপেক্ষে গত ৬/৭ মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের জিডিপির এ সাময়িক হিসাব প্রস্তুত করা হয়েছে।

বিবিএসের হিসাবে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে জিডিপির সার্বিক বিবেচনায় কৃষি খাতের প্রবৃদ্ধি শতকরা ২.২০%, শিল্প খাতে ১২.৩১% ও সেবা খাতে ৮.৭২% প্রাক্কলন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল শতকরা ৬.৯৪ ভাগ এবং মাথাপিছু আয় ছিল ২১৯,৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার।

করোনার মধ্যে গত অর্থবছরের ৭ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদসহ বিশ্লেষকদের মধ্যে ছিল ব্যাপক সংশয়। সেই সংশয়ের মধ্যেই সাময়িক হিসাবে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সোয়া ৭ শতাংশ হয়েছে বলে আজ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com