1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

‘গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই’

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৩.৪৪ পিএম
  • ১৩৪ Time View

২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। রিয়াল (প্রকৃত) আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক আছে। আমরা যে প্রাক্কলন করেছি ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, এটাও ঠিক আছে।

মঙ্গলবার (১০ মে) নগরীরর এনইসি সভায় একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামে মূল্যস্ফীতি বেশি, কারণ গ্রামে ডিমান্ড বেশি। শ্রমিকের ঘাটতি আছে। গার্ন্টেসগুলো নারী শ্রমিক পাচ্ছে না।

বৈষম্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্য আছে, পৃথিবীর সব দেশেই এটা আছে। তবে ধীরে ধীরে বৈষম্য কমে আসবে।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২১-২২ অর্থবছরে (মাথাপিছু আয় বেড়ে) ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com