1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের সমর্থন, বাড়ছে হামাসের জনপ্রিয়তা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯.০৭ পিএম
  • ৫৯ Time View

ইসরায়েলের প্রতি আমেরিকান জনগণের সমর্থন উল্লেখযোগ্য হারে কমে আসছে। একই সঙ্গে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের জনপ্রিয়তা। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর বরাত দিয়ে প্রকাশিত একটি নতুন জরিপে এই চিত্র উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজ পরিচালিত এই জরিপের তথ্য অনুযায়ী, গত দুই বছর ইসরায়েলের প্রতি আমেরিকানদের সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ইসরায়েলের বিরোধিতা করা মানুষের সংখ্যা ২১ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে পৌঁছেছে। যা ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের সমর্থন কমার স্পষ্ট ইঙ্গিত।

জরিপে আরও উঠে এসেছে, আমেরিকানদের মধ্যে হামাসের প্রতি সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উত্তরদাতাদের ২৫ শতাংশ হামাসকে ইসরায়েলের চেয়ে বেশি সমর্থন করেন বলে জানিয়েছেন, যা গত নভেম্বরে ছিল মাত্র ১৬ শতাংশ। এটি ফিলিস্তিন সংঘাত নিয়ে আমেরিকানদের দৃষ্টিভঙ্গির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।

হামাসের প্রতি সমর্থন তরুণদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে দেখা গেছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৭ শতাংশ হামাসকে ইসরায়েলের চেয়ে বেশি সমর্থন করার কথা বলেছেন। পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীদের মধ্যে এই হার ৩৮ শতাংশ।

এই জরিপের ফলাফল ইঙ্গিত দেয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আমেরিকান জনসাধারণের মনোভাব পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। ইসরায়েলের জন্য এটি একটি গভীর উদ্বেগের কারণ হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন তাদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com