1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯.৩২ এএম
  • ৯৮ Time View

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে।

এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। তিনি জানান, সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে। এছাড়া, শ্রমশক্তি রপ্তানি ও অর্থনৈতিক-কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও প্রধান উপদেষ্টা একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com