1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ৬০ Time View

সব প্রতিবন্ধকতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর যে অর্পিত দায়িত্ব আছে তা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো চলে যাবেন বলেননি। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) বলেছেন আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বের ওপর নির্ভর করবে দেশের বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না।

এর আগে, আজ দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে বেলা ২টা ২০ মিনিটে শেষ হয়।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। এর বাইরে আর কাউকে রাখা হয়নি।

তার আগে, এনইসি সম্মেলনকক্ষে আজ বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়, যা শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে- সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট: রি ইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস(১ম সংশোধিত) প্রকল্প।

এ ছাড়াও গ্রিড পাওয়ার ইভাকচুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো, পাওয়ার ট্রান্সমিশন ট্রেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি, আরবান ক্লাইমেট রিসাইলান্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) ও প্রবৃদ্ধি: লোকাল ইকনোমিক ডেভেলপমেন্ট (এলইডি) (১ম সংশোধিত) প্রকল্প নিয়ে সভায় আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com