শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইস্টার্ন ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ১১২ Time View
Eastern-Bank

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) পাঁচ লাখ টাকা জরিমানা মওকুফের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (০৮ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন হলে পর্ষদ ব্যাংকটির আবেদন নাকচ করে দেয়। এর ফলে ব্যাংকটির থেকে জরিমানা আদায়ে আর কোন বাঁধা থাকল না। সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় গত এপ্রিলের শুরুতে ইস্টার্ন ব্যাংককে পাঁচ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়। তবে ব্যাংকটির এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আপিল করে। এর প্রেক্ষিতে পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছিল 

জানা গেছে, ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে সীমা অতিক্রম করে ঋণ দিয়েছে। একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করে ঋণ দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণসীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হয়নি।

এ নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ২৬ (খ) অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণসুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইবিএল দুটি সহযোগী প্রতিষ্ঠানকে সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে, তার মধ্যে ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ঋণপত্রে উপদেশ, রফতানি নথিপত্র ব্যবস্থাপনা ও রফতানি খাতে অর্থায়ন করে থাকে। আর ইবিএল সিকিউরিটিজ শেয়ারবাজারে লেনদেনের পাশাপাশি গ্রাহকদের ঋণ দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS