বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৮ Time View

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে (৩০) কুপিয়ে হত্যা এবং বড় মেয়ে কুলসুম (৪) ও ছোট মেয়ে জান্নাতকে (২) হত্যাচেষ্টা করেছে মামুন নামের এক যুবক। এরপর নিজেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ৯টাযর দিকে শহরের হরিশংকরপুর মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রঙ মিস্ত্রি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মামুনের স্ত্রী মেঘলা খাতুন (৩০) কিছুদিন আগে ঢাকায় এক পুরুষের সঙ্গে চলে যান। পরকীয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কিছুদিন আগে মেঘলা আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। ফেরার পর থেকেই দুজনের মধ্যে ঝগড়া চলছিল। এ ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন স্ত্রী মেঘলাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর তার দুই মেয়ে- কুলসুম (৪) ও জান্নাতকে (২) আছাড় মেরে হত্যার চেষ্টা করেন। পরে মামুন নিজেই গলা ও ঘাড়ে বটি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা আহত চারজনকেই উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেঘলা খাতুন মারা যান।

হাসপাতালের চিকিৎসক রাজীব হাসান জানান, চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে মেঘলার মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থা এখনও সংকটাপন্ন। তাদের চিকিৎসা চলছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, পরকীয়ার জেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে মামুন নামের এক যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলার মৃত্যু হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS