1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

হামলার চেষ্টা করলে পরিণতি হবে ধ্বংসাত্মক: মোদি

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭.১২ পিএম
  • ৬৬ Time View

পেহেলগাম হামলার পুনরাবৃত্তি হলে পাল্টা কঠোর জবাব দেবে ভারতীয় সশস্ত্র বাহিনী। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে পাঞ্জাবের আদমপুর বিমানবাহিনীর ঘাঁটিতে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির।

নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামের মতো হামলার পুনরাবৃত্তি হলে ভারতীয় সশস্ত্র বাহিনী পাল্টা কঠোর হামলা চালাবে। আমাদের উদ্দেশ্য স্পষ্ট—যদি আরেকটি হামলা হয়, ভারত উপযুক্ত জবাব দেবে।’

২০১৬ সালের উরি সেনা ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর বালাকোট বিমান হামলার উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ভারত সবসময় কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।’

‘অপারেশন সিঁদুরের’ কথা উল্লেখ করে মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর হলো নতুন বাস্তবতা। দেশের নাগরিকদের ওপর কোনো রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া ভারতীয় সরকারের নীতি।’

মোদি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে আদমপুর বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মধ্যে দিয়ে সশস্ত্র বাহিনীকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসীরা সাহস দেখিয়েছিল, কিন্তু আপনারা তাদের সরাসরি আঘাত করেছেন। আপনারা তাদের ঘাঁটি নিশ্চিহ্ন করে ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছেন। তারা বুঝতে পেরেছে, যদি আমাদের আক্রমণ করার চেষ্টা করে, তবে এর পরিণতি হবে তাদের ধ্বংস।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com