1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

ঈদ শেষে দুই দিনে ঢাকায় ফিরল ২০ লাখ মানুষ

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ৯.৩৬ পিএম
  • ১৩৮ Time View

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। তাদের মধ্যে ২০ লাখ মানুষ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে রাজধানীতে ফিরে এসেছেন।

শনিবার (৭ মে) বিকেলে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার জানান, ঈদের ছুটি শেষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব
মিলিয়ে গত দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ হিসাব সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের রোববার (১ মে) একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গেছে। সিমের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে মোট ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছে।

গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত। তবে পরদিন শুক্রবার হওয়ায় অনেকেই ৫ মে অতিরিক্ত ছুটি কাটিয়েছেন। যার ফলে শুক্রবার থেকে রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার চাপ বাড়তে থাকে। ফিরতি পথে গণপরিবহন পেতে নানা ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। ফলে কাজে ফিরতে যে যেভাবে পেরেছেন, রওনা হন রাজধানীর উদ্দেশে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com