1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

ঘূর্ণিঝড় আসানি’র লঘুচাপ বঙ্গোপসাগরে

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ৯.৩০ পিএম
  • ১২১ Time View

ঘূর্ণিঝড় আসানি’র সুনির্দিষ্ট লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আর তাই দেশের সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

শনিবার (৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত হালনাগাদকৃত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। সুনির্দিষ্ট এ লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা অনুসরণ অব্যাহত রাখতে বলা হয়েছে।

এর আগে সকালে আবহাওয়া অফিস জানায়, ‘এখন পর্যন্ত ধারণ করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে যেতে পারে। এর মানে বাংলাদেশের নিকটবর্তী অঞ্চল দিয়ে যাবে। বর্তমান হিসাব অনুযায়ী দেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে এর প্রভাব পড়বে। যেহেতু এটি সাইক্লোন হবে, সেহেতু এর নিয়ম হচ্ছে এটি যেখানেই আঘাত করুক না কেন, তার ডানপাশের এলাকায় প্রভাব বেশি পড়বে। সেই হিসাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের ডান পাশে বাংলাদেশ। এটা একটি বড় বিষয়। তারপরও এর গতি ও দিক পরিবর্তন হতে পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com