1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ১০.৫৫ এএম
  • ১৬৬ Time View

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোস্তফা কামাল নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

রমনা থানা পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খায়, এতে বিনা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিনা ও মোস্তফা পূর্বপরিচিত ছিলেন নাকি রাইডার-যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com