1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ক্ষমা চেয়েছেন পুতিন, দাবি ইসরায়েলের

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ১১.২৪ এএম
  • ১১০ Time View
Putin

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। সেখানেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের মন্তব্য নিয়ে পুতিন ক্ষমা চান বলে দাবি করেছে ইসরায়েল।

লাভরভ সম্প্রতি দাবি করেছিলেন, হিটলারের শরীরেও সম্ভবত ইহুদি রক্ত ছিল। লাভরভের এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। বিশেষ করে ইসরায়েল এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। বেনেট বলেছিলেন, এই ধরনের মিথ্যা কথা বলা হয় ইহুদিদের ঘাড়ে দোষ চাপানোর জন্য।

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বেনেটের কথা হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী পুতিনের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন। পুতিন ক্ষমা চাওয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন।’

তবে ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলা হয়নি। তারা জানিয়েছে, পুতিন ও বেনেট হলোকাস্ট নিয়ে কথা বলেছেন। আর পুতিন বেনেটকে বলেছেন, মারিউপলের ইস্পাত কারখানায় আটকে থাকা মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দিতে তিনি রাজি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরায়েল। ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে কড়া মনোভাব না দেখানোয় সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল।

ইসরায়েলের মিডিয়া এই সপ্তাহে জানিয়েছিল, ইউক্রেনে সামরিক ও বেসামরিক সাহায্য আরো বাড়ানো হবে।সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com