শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগর ৯ মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গরচাপড়া গ্রামের ইউসুফ স্যারের ছেলে মাহির তাজ ওয়ার তাজ (১৫) গুরুতর আহত হয়। ২ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাজের অবস্থা সংকটাপন্ন দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের কাছে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, “আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে চিকিৎসাধীন অবস্থায় তাজকে রাজশাহী পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পরবর্তী আপডেট পরে জানানো হবে।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ইউসুফ স্যারের পরিবারের এ অপূরণীয় ক্ষতির শোক বইবার মতো ভাষা কারো জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS