শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

 বীরগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে জুয়েল ইসলামের (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।

১৬ মার্চ রবিবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে বাড়ির অদূরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা জুয়েল ইসলামকে দেখেন স্থানীয়রা।

জুয়েল ইসলাম একই এলাকার মোকছেদুল ইসলামের ছেলে৷

জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরে রবিবার সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্ট মোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS