1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

কর অব্যাহতি ধীরে ধীরে তুলে দেওয়া হবে : এনবিআর চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫.০০ পিএম
  • ২৯৩ Time View

নতুন করে কেউ কর অব্যাহতির কথা বলবেন না। কর অব্যাহতি যা আছে, তাও আমরা ধীরে ধীরে তুলে দিতে চাই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

মঙ্গলবার (১১ মার্চ) আগারগাঁয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এমন মন্তব্য করেন। আলোচনায় পেশাজীবী সংগঠন আইসিএমএবি সভাপতি মাহাতাব উদ্দিন, আইসিএবি সভাপতি মারিয়া হাওলাদার স্ব স্ব প্রতিষ্ঠানের বাজেট প্রস্তাব তুলে ধরেন। এছাড়া উপস্থিত ছিলেন আইসিএসবি, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম। আলোচনায় আইসিএবি উৎসে কর কর্তনের খাতের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনার পরামর্শ দিয়েছে।

কর অব্যাহতি প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, নতুন করে কেউ কর অব্যাহতির কথা বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দিতে চাই। সৈয়দ মুজতবা আলী বলেছেন- ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না।’ আমি বলব কর দিয়ে কেউ দেউলিয়া হয়েছে, এমন কথা শুনি নাই। কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর না। তাহলে দিতে সমস্যা কোথায়। কোন সমস্যা দেখছি না।

জমির প্রকৃত মূল্য মৌজায় নিয়ে আসার পক্ষে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, তবে সমস্যা হচ্ছে জমি রেজিস্ট্রেশন খরচ বেড়ে যাবে। আমরা কর ব্যাপকহারে কমাতে চাই। ধীরে ধীরে এটা ন্যূনতম করতে চাই। সমস্যা হচ্ছে রাজস্ব আদায়ের অন্যান্য প্রতিষ্ঠান কী করবে। আমাদের কাজ আমরা করব।

আলোচনায় জমির মৌজা মূল্য হালনাগাদ প্রসঙ্গে আইসিএবির পক্ষ থেকে স্নেহাশিস বড়ুয়া বলেন, মৌজা মূল্য হালনাগাদ না থাকায় বিক্রয়কারীর সম্পদের প্রকৃত মূল্য প্রদর্শিত হচ্ছে না। ফলে অপ্রদর্শিত সম্পদ ও অর্জিত আয় প্রতিফলিত হচ্ছে না। অপরদিক অনেকাংশে নিম্ন মৌজামূল্যের ফলশ্রুতিতে ক্রেতাদের প্রকৃত আয়ের উৎস আয়কর রিটার্নে প্রদর্শিত হচ্ছে না। ফলে এনবিআর সারচার্জসহ অন্যান্য রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।

তাদের প্রস্তাবনায় বলা হয়, করদাতার রিটার্নে সব সম্পদ প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে, ইটিআইএন অবশ্যই বিআরটিএ, ভূমি রেকর্ড অফিস এবং সিটি করপোরেশনের সাথে সংযুক্ত থাকতে হবে। এই ধরনের অটোমেশন সম্ভাব্য ট্যাক্স দাখিলকারীদের ট্যাক্স জালের আওতায় আনা নিশ্চিত করবে এবং তাদের কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com