1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভিডিও দিয়ে প্রতারণা

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.০৭ পিএম
  • ১৩০ Time View

ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান কালো টুপি এবং শার্ট পরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলছেন। গত বছর তার নির্বাচনের পর তিনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন তা জানতে চাইছেন দর্শকদের কাছে।

নভেম্বরে পোস্ট করা ক্লিপে প্রাবো জানতে চেয়েছিলেন, “কে আমার কাছ থেকে সাহায্য পায়নি? এখন আপনাদের কী প্রয়োজন?”

কিন্তু ইন্দোনেশিয়ার নেতার মুখের নড়াচড়া এবং চোখের পলক ফেলার দৃশ্যটি সবকিছু ওলটপালট করে দেয়। পুলিশের তদন্তে ধরা পড়ে এটি  প্রতারণামূলক ডিপফেক কেলেঙ্কারির অংশ। ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে প্রতারণার এ কাণ্ড ঘটেছে।

বার্তাটির ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে এবং ‘প্রশাসনিক ফি’ হিসেবে দুই লাখ ৫০ হাজার রুপি (১৫-৬০ ডলার) জমা দিতে বলা হয়েছিল, যাতে সাহায্য পাওয়া যায়। যারা জমা দিয়েছিলেন সেই অর্থ তারা আজো পর্যন্ত সাহায্য পাননি।

গত বছরের ইন্দোনেশিয়ার নির্বাচনের পর থেকে বিশেষজ্ঞরা ডিপফেকের জোয়ারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে প্রতারকরা বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন যে, প্রতারণার ধরণ এতটাই উন্নত যে অন্যদেরও প্রতারিত হওয়ার ঝুঁকিতে ফেলে।

ডিপফেক ভিডিও দেখার পর প্রতারকদের হাতে দুই লাখ রুপি তুলে দেওয়া ৫৬ বছর বয়সী আরিয়ানি বলেন, “মানুষের আরো সতর্ক থাকা উচিত। পুরস্কারের প্রলোভনে সহজে বোকা হবেন না। আমার টাকার প্রয়োজন, কিন্তু তার বদলে আমাকে টাকা পাঠাতে বলা হচ্ছে। তারা এমনকি আমার সাথে ভিডিও কলও করেছে, যেন আমি সরাসরি তাদের সাথে কথা বলছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com