সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​ প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

ছিনতাইকারী সন্দেহে উত্তরায় ২ ব্যক্তিকে ঝুলানো হয় ওভারব্রিজে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

ঢাকার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরা হাউজ বিল্ডিং বি এন এস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‍“ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। তাদের কুয়েত মতী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন।

এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কয়েকজন লোক এক ব্যক্তিকে উপরে তুলছে। এ সময় ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যুবক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS