মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

কলেরা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫২ Time View

দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কলেরা সংক্রমণের বিষয়টি অনির্ধারিত ইস্যু হিসেবে সভায় আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াসাকে নির্দেশ দিয়েছেন। ওয়াসা বলেছে, উৎপত্তি স্থলের পানিতে কোনও দূষণ পাওয়া যায়নি। ওয়াসার লাইন থেকে বাসাবাড়িতে লাইন নেওয়ার সময় হয়তো জীবাণু ঢুকছে।’

ওয়াসাকে অবৈধ পানির লাইন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও আমাদের ৭.৫ মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মে’র মধ্যে এগুলো পেয়ে যাবো। তখন এগুলো দেওয়া শুরু হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS