1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

যুদ্ধ শেষ করতে জেলেনস্কির হাতে কোন কৌশল নেই : ট্রাম্প

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৩৩ এএম
  • ৮৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে ‘কোন কার্ড’ বা কৌশল নেই। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক রেডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান, তাহলে তিনি ‘পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন’।

সঞ্চালক ব্রায়ান কিলমিডের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প আরও বলেন, গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কিয়েভ সফর ছিল “সম্পূর্ণ সময়ের অপচয়”। তিনি বলেন, “সত্যি বলতে, আমি চাই যে সে সেখানে না যাক, সময় নষ্ট না করুক”।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো শক্তিশালী কৌশল ছাড়াই আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এতে “মানুষ ক্লান্ত হয়ে পড়ছে”।

ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো সমঝোতার প্রয়োজন নেই, কারণ “যদি তিনি চান, তাহলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন”।

তবে, ট্রাম্পের এই কঠোর মন্তব্যের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলোগ জেলেনস্কির প্রশংসা করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘একটি যুদ্ধরত জাতির সাহসী নেতা’ বলে উল্লেখ করেছেন।

এর আগে, ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে আক্রমণ করে তাকে ‘নির্বাচনবিহীন স্বৈরাচার’ আখ্যা দেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য তাকে দায়ী করেন।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে শত শত বিলিয়ন ডলার ব্যয় করিয়েছে এমন এক যুদ্ধে, যা জেতা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com