সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

দিনাজপুরের তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত দিনাজপুরসহ উত্তরের জনপদ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে হাঁড়কাপানো ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এজেলার মানুষ। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। 

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। 

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ।

জানা যায়, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়) ১০.৭, সৈয়দপুর ১১.৫, রংপুর ১১.৭, রাজারহাট (কুড়িগ্রাম) ১১.৮, ডিমলা (নীলফামারী) ১১.৮, বদলগাছি (নওগাঁ) ১০.২, বগুড়া ১১.৮, ঈশ্বরদী (পাবনা) ১১.৮, যশোর ১১.০ ও চুয়াডাঙ্গায় ১১.৩  ডিগ্রি সেলসিয়াস। 

জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ গায়ে জড়িয়েছেন শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। 

গরম জামাকাপড় পরার পাশাপাশি চুলায় আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন কেউ কেউ। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হচ্ছেন। শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বিভিন্ন ফসলি মাঠে কাজ করছেন শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS