রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪১ Time View

রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

আজ সোমবার সকাল সকালে রাজশাহীর সারদা স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করা যায়, এক থেকে দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS