1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮.১৬ পিএম
  • ৫৫ Time View

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও।

উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে, যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন, তাদের ১০ শতাংশ অর্থছাড় দেওয়া হবে।

কিন্তু তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি। বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। যারা আসছেন, তাদের প্রায় সবাই চিকিৎসার জন্য আসছেন। ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খাঁ খাঁ করছে।

এই বিষয়ে চিকিৎসক এস.এন. পোদ্দার জাগো নিউজকে জানান, ভিসা কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে বর্তমানে কম লোক চিকিৎসা করাতে আসছেন। তবে আমরা আশাবাদী, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে এসেছেন ঢাকার বাসিন্দা আনারুল রমেন। তিনি বলেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে এসেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে বর্তমানে বাংলাদেশের নাগরিকরা কলকাতায় অনেক কম আসছেন। আমি অনেক আগেই ভিসা করিয়ে রেখেছিলাম, তাই সমস্যা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com