1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এনআরবিসি ব্যাংকের ৬ বিভাগীয় প্রধানের অ্যাকাউন্ট তলব

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৩ পিএম
  • ৯৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের পর এবার ব্যাংকটির ৬ বিভাগীয় প্রধানের অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। আগামী পাঁচদিনের মধ্যে এদের লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) ব্যাংকটি এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে– হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ কামরুল হাসান, হেড অব আইটি দিদারুল হক মিয়া, হেড অব এমআইএস মো. রাজিদুল ইসলাম, চিফ ডিলার মুহাম্মদ জমির উদ্দিন, হেড অব সিকিউরিটি ফোর্সেস ফরহাদ সরকার এবং সিএফও মো. জাফর ইকবাল হাওলাদার। আগামী পাঁচ দিনের মধ্যে এদের প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউ এর আগে গত ১৪ নভেম্বর বিভিন্ন অনিয়ম–জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের অ্যাকাউন্ট ফ্রিজ করে। এখন আবার জাফর ইকবাল হাওলাদারের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com