1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

পাকিস্তানে সাম্প্রদায়িক সংঘাতে নিহত ১৩৩

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.৫২ এএম
  • ৬১ Time View

কিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সাম্প্রদায়িক সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে৷ গত সপ্তাহে বিবাদমান পক্ষগুলোকে সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত করা গেলেও সংঘাত থামেনি৷ স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, সংঘাতে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে৷

আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের কুররাম জেলা গত কয়েক দশক ধরে সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে৷ সুন্নি ও শিয়াদের মধ্যে গত মাসে নতুন করে সংঘর্ষ শুরু হলে অনেকে প্রাণ হারান৷

জেলা প্রশাসনের কর্মকর্তা ওয়াজিদ হোসেন জানান, গত কয়েকদিনে হামলায় ১৩৩ ব্যক্তি নিহত হয়েছেন৷ তিনি বলেন, ‘জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত কমাতে চেষ্টা চালিয়ে গেলেও এখনও কোনো সাফল্য আসেনি৷’

গত রোববার পাকিস্তান সরকারের একটি দল দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে সাত দিনের ‘যুদ্ধবিরতিতে’ সম্মত করে৷ সেখানে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানরা কয়েক দশক ধরে ভূমি দখল এবং অন্যান্য স্থানীয় বিষয়াদি নিয়ে উপজাতীয় ও সাম্প্রদায়িক সংঘাতে লিপ্ত হচ্ছে৷

প্রদেশের কর্তৃপক্ষ অবশ্য নিহতের সংখ্যা ৯৭ জন বলছে৷ এদের মধ্যে ৪৩ জন শিয়াদের ওপরে প্রাথমিক হামলায় নিহত হন৷ পরবর্তীতে প্রতিশোধমূলক হামলায় বাকিরা মৃত্যুবরণ করেন৷

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্দাপুর শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন৷ সেখানে তিনি উপজাতীয় বয়োজ্যেষ্ঠ ও নেতাদের সঙ্গে সাক্ষাত করেন৷ পরবর্তীতে তার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যেকেউ অস্ত্র হাতে তুলে নিলে তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং সন্ত্রাসীর কপালে যা থাকে তারও তাই হবে৷’

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন প্রাদেশিক রাজধানী পেশোয়ারের সঙ্গে কুররামের মূল শহর পারাচিনার মধ্যকার মহাসড়কটি বন্ধ করে রাখা হয়েছে৷ ফলে আহতদেরকে হাসপাতালে নিতে সমস্যা হচ্ছে৷

পারাচিনা জেলা হাসপাতালের চিকিৎসক সৈয়দ মীর হাসান বলেন, ‘পেশোয়ার এবং অন্যান্য স্থানে আহতদের পাঠাতে জটিলতা সৃষ্টি হওয়ায় আমাদের চিকিৎসক দল একের পর এক অস্ত্রোপচার করছেন৷’ তিনি জানান, তারা বর্তমানে ১০০ আহত ব্যক্তির চিকিৎসা করছেন এবং সহিংসতার সময় ৫০টি মরদেহ পেয়েছেন৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com