1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে গাজার সব হাসপাতাল

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১.৪০ এএম
  • ৫৪ Time View

ইসরাইলি সেনারা গাজায় জ্বালানী তেল প্রবেশ করতে দিচ্ছে না বলে আগামী ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে উপত্যকার হাসপাতালগুলো হয় বন্ধ হয়ে যাবে অথবা চিকিৎসা সেবা কাটছাঁট করতে বাধ্য হবে।

গাজার ফিল্ড হাসপাতালগুলোর পরিচালক মারওয়ান আল-হামস এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

সংবাদ সম্মেলনে তিনি গাজা উপত্যকার চিকিৎসা সেবাদানকারী স্থাপনাগুলোর দুরবস্থার কথাও স্মরণ করিয়ে দেন। মারওয়ান বলেন, ইসরাইলি বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতের বিরুদ্ধে তাদের বিশেষ আক্রোশ মেটাচ্ছে।

গাজার এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উত্তর গাজার হাসপাতালগুলোর ডাক্তারসহ চিকিৎসাকর্মীরা খাবারবিহীন অবস্থায় রয়েছেন, আর আহত ও অসুস্থ রোগীরা চিকিৎসা সেবা থেকে পাচ্ছেন না। গণহত্যা চলমান থাকায় কোনো ইমার্জেন্সি বা সিভিল ডিফেন্স সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

হামস জানান, ইসরাইলি সেনারা গতকাল সকালেই উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হানা দিয়ে ছয়জন চিকিৎসাকর্মীকে আহত করেছে যাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দখলদার সেনারা হাসপাতালটির পাওয়ার জেনারেটর, অক্সিজেন স্টেশন ও পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালায়।

গাজার ফিল্ড হাসপাতালগুলোর এই পরিচালক সতর্ক করে দিয়ে বলেন, গাজা উপত্যকায় ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি রয়েছে। বহু শিশু ক্ষুধা, অপুষ্টি ও পানির ঘাটতি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উত্তর গাজার হাসপাতালগুলোতে খেতে না পেয়ে রোগীরা মারা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বয়স্ক রোগীরা ক্ষুধা সহ্য করতে পারছেন না। পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com