1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১২.২৪ পিএম
  • ৮২ Time View

ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। আরও ১৬ নবজাতকের শারীরিক অবস্থা গুরুতর। শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। খবর এএফপির।

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুন লাগে।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সাংবাদিকদের বলেন, ‘১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতটি মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনটি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’

সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।

উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না।’

এদিকে, জেলা কর্মকর্তা অবিনাশ কুমার জানান, হাসপাতালের নবজাতক ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমরা গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিচ্ছি।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় নিবিড় পরিচর্যা ইউনিটে মোট ৫৪ নবজাতক ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com