1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২.৫১ পিএম
  • ৮৫ Time View

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ রয়েছে ইউক্রেনের। এর মাঝেই উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরও জোরদার করা হয়েছে দেশটি। খবরে বলা হয়, তাদের কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, দেশের প্রধান কিম জং উন ইতোমধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।

বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সইও করেছেন।

এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফরে গেছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। এ নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্ধন করা হলো।

কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে। স্পষ্ট হয়ে গেছে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে।

এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। এ নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল। ইতোমধ্যে উত্তর কোরিয়া ও রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরও উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com