1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২.৪৯ পিএম
  • ৮৪ Time View

লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় গতকাল রোববার (১০ নভেম্বর) কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। এরমধ্যে রাজধানী বৈরুতের উত্তরে এক হামলাতেই মারা গেছে কমপক্ষে ২৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

গত সেপ্টেম্বর মাস থেকে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ইসরায়েল সম্প্রতি দেশটিতে বিমান হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। বেশি হামলা চালানো হচ্ছে লেবাননের দক্ষিণে এবং রাজধানী বৈরুদের দক্ষিণ উপকন্ঠে।

লেবাননের উত্তরে জেবেইল জেলার আলমাত এলকায় গতকাল ইসরায়েলের বিমান হামলায় সাত শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার স্থানে লোকজনের দেহাবশেষ উদ্ধার ও শনাক্ত করার কাজ চলছে।

বৈরুত থেকে ৩০ কিলোমিটার শিয়া মুসলিম অধ্যুষিত আলমাত গ্রামটি হিজবুল্লাহর আওতাধীন এলাকার বাইরে খ্রিস্টান অঞ্চলে অবস্থিত। সেখানকার একটি বাড়িতে একজন হিজবুল্লাহ মিলিশিয়া নেতা প্রবেশের পরপরই হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ওই নেতার মৃত্যু হয়।

এএফপি টিভির ফুটেজে দেখা যায়, পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি থেকে উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছেন। এছাড়া জঞ্জাল সরাতে এক্সেভেটরের সাহায্য নিতে হচ্ছিল সেখানে।

জেবেইল জেলার প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট সদস্য রাইদ বেরো সেখানকার স্থানীয় অধিবাসীদের মাঝে হিজবুল্লাহর অস্ত্র বিতরণ করার ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও জানান, যুদ্ধক্ষেত্রে কেবলমাত্র সামরিক বাহিনী ও নিরাপত্তকর্মীরা সম্পৃক্ত আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট কের আলি হায়দার নামে সেখানকার একজন অধিবাসী বলেন, ‘বাড়িটিতে বালবেক থেকে আসা আমাদের ৩৫ জন স্বজন ছিলেন। এরমধ্যে ছিল নারী ও শিশুরাও।’ তবে ইসরায়েলি বিমান হামলায় বেশিরভাগ আত্মীয়ই মারা গেছেন বলে জানান তিনি।

এছাড়া, বালবেক অঞ্চলে গতকাল রোববার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সমর্থনপুষ্ট তিনজন উদ্ধারকর্মীসহ মোট ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com