1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

গাজায় ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ১১৪ Time View

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল এই বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে।

গাজার মিডিয়া অফিস গতকাল নিহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে সম্প্রতি শহীদ হওয়া চার সাংবাদিকের নাম রয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, তারা জোরালো ভাষায় সাংবাদিকদের হত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। দখলদার ইসরাইল এসব সাংবাদিককে হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী।

সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনার বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা এবং বিশ্বব্যাপী যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে কয়েকজন সাংবাদিক তাঁবুতে আশ্রয় নেয়ার পরেও দখলদার সেনারা তাদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরাইলের এই সমস্ত অপরাধযজ্ঞের সঙ্গে মার্কিন সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস। পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com