1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ট্রাম্পের বিস্ময়কর জয়ে কমলার অভিনন্দন, লড়াই চালিয়ে যাওয়ার বার্তা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১.০০ এএম
  • ১১৪ Time View

ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে পরাজিত প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, সবকিছু চূর্ণ করে তার প্রতিদ্বন্দ্বীর এই বিজয় যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য অনিশ্চয়তার এক নতুন যুগের সূচনা করেছে। খবর এএফপির।

পরাজয় সত্ত্বেও আবেগতাড়িত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ওয়াশিংটনে গতকাল বুধবার (৬ নভেম্বর) তার অশ্রুসিক্ত সমর্থকদের উদ্দেশে হতাশ না হয়ে ‘লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

কিন্তু ডেমোক্র্যাটদের শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের এই প্রতিশ্রুতি চার বছর আগে রিপাবলিকানদের প্রেক্ষাপটকে বিবেচনা করলে সেটি ছিল সম্পূর্ণ বিপরীত। সে সময় জো বাইডেনের কাছে পরাজয়কে অস্বীকার করেন ট্রাম্প, যা ইউএস ক্যাপিটলে তার সমর্থকদের সহিংস আক্রমণের পথকে উসকে দেয়।

হোওয়ার্ড ইউনিভার্সিটিতে সংক্ষিপ্ত ও শক্তিশালী ভাষণে কমলা হ্যারিস বলেন, ‘এই নির্বাচনকে আমি মেনে নিচ্ছি, তবে এই প্রচারণা চালাতে গিয়ে লড়াইয়ের যে শক্তি আমি পেয়েছি, সেটির পরাজয়কে আমি স্বীকার করছি না।’

ট্রাম্পের চমকে দেওয়া বিরাট বিজয়ের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কমলা কড়া ভাষায় বলেন, ‘আমি জানি, অনেক মানুষই অনুভব করছেন, আমরা একটি অন্ধকার সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘সবার ভালোর জন্য সেটি কোনো কারণ হয়ে থাকবে না।’

যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারণা কাজে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে সমালোচনা করে আসছিলেন। তবে এত সমালোচনা করলেও ট্রাম্প বিজয়ী হওয়ার পর তাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস।

এক যুগেরও বেশি সময় কট্টরপন্থি ও বিঘ্ন সৃষ্টিকারী রাজনীতির আড়ালে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের এই বিজয় তাকে রাতারাতি হোয়াইট হাউসে ফিরে আসতে সহায়তা করেছে। ফোজদারী অপরাধে দণ্ডিত হওয়াসহ দুইবার অভিসংশনের হাত থেকে নিষ্কৃতি পাওয়া ৭৮ বছর বয়সী ট্রাম্প তার সাবেক চিফ অব স্টাফের কাছ থেকে ফ্যাসিস্ট তকমাও লাভ করেছিলেন।

তবে বুথফেরত জরিপে দেখা যায়, ভোটারদের শঙ্কার জায়গাটি ছিল দেশের অর্থনীতি নিয়ে। কোভিড অতিমারীর কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মূল্যস্ফীতি আলাদা মাত্রা পেয়েছিল, যার প্রভাব পড়েছে জনতার রায়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com