1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও প্রশাসনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : তারেক রহমান

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮.৩৪ পিএম
  • ১৪৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়ে গেলেও এখনও ক্রান্তিকাল চলছে জানিয়ে তিনি আরও বলেছেন, দেশে সংস্কার প্রয়োজন এবং যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেটাকেই সংস্কার মনে করে বিএনপি।

যশোরে বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণ সভায় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের স্মরণ সভায় ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। স্মরণসভা রূপ নেয় সমাবেশে। টাউন হল মাঠ ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়।

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসমামের ভূমিকার প্রসংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও, সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনও রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে। তিনি আরও বলেন, যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com