1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আজকের লেনদেন ৪৩১ কোটি টাকা

  • আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৩.৪১ পিএম
  • ১৭৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৩ নভেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। কিন্তু আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির, বিপরীতে ১৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com