1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯.২৪ পিএম
  • ১১২ Time View
mirza-fakhrul-islam-alamgir

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক স্মরণসভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। অযথাই নানা ইস্যু তৈরি করা হচ্ছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রের জন্য সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ সারাজীবন কাজ করে গেছেন। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ ও দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহ উদ্দিন আহমেদ। ক্রীড়া অন্তপ্রাণ সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন অফুরান প্রাণশক্তিসম্পন্ন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি খুশি হতেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আনাম, শফিক রেহমানসহ দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com